৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল, পুলিশের লাঠিচার্জে আহত কয়েকজন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৫৩

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা গণঅধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল মোড় থেকে শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিলির মোড়, চারুবাবুর মোড় হয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। এসময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ কয়েকজন আহত হন।

মিছিলে অংশ নেন জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক গোলাম আজম, সহ-সভাপতি রেজয়ান ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদের সভাপতি ইয়াকুব আলী ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিলে স্লোগানে স্লোগানে তারা কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদ জানান।

পরে বিক্ষোভকারীরা থানা মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হন। সেখানে নেতারা অভিযোগ করেন, নুরুল হক নূর ও কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তারা আরও বলেন, হামলার বিচার না হলে দিনাজপুরসহ সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নেতারা সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন জোরদার করার আহ্বান জানান।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দিনাজপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল, পুলিশের লাঠিচার্জে আহত কয়েকজন

সময়: ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
লিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল মোড় থেকে শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিলির মোড়, চারুবাবুর মোড় হয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। এসময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ কয়েকজন আহত হন। মিছিলে অংশ নেন জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক গোলাম আজম, সহ-সভাপতি রেজয়ান ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদের সভাপতি ইয়াকুব আলী ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিলে স্লোগানে স্লোগানে তারা কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদ জানান। পরে বিক্ষোভকারীরা থানা মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হন। সেখানে নেতারা অভিযোগ করেন, নুরুল হক নূর ও কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা আরও বলেন, হামলার বিচার না হলে দিনাজপুরসহ সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নেতারা সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন জোরদার করার আহ্বান জানান।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.