৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ফুল কুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৬৬

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুল কুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মারুফাত হুসাইন, পুলিশ সুপার, দিনাজপুর।

ফুল কুঁড়ি আসরের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন—
“শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুদের প্রতিভা বিকাশে এমন সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”

পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন তাঁর বক্তব্যে অভিভাবক ও শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন—
“শিশু-কিশোরদের উচিত সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। তারা পিতা-মাতার কথা শ্রদ্ধার সঙ্গে শুনবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে এবং প্রতিদিন সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে আসবে। মোবাইল ফোন ও প্রযুক্তি ব্যবহারে সচেতন হতে হবে, যাতে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।”

তিনি আরও বলেন,
“সমাজে একজন আদর্শ, দায়িত্বশীল ও নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে হলে এই মূল্যবোধগুলো অনুশীলন করা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে ফুল কুঁড়ি আসরের বিভিন্ন শাখার শিশু-কিশোররা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পুরো জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ শিশুদের হাসি, গান ও আনন্দে মুখরিত হয়ে ওঠে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দিনাজপুরে ফুল কুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সময়: ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
লিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুল কুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মারুফাত হুসাইন, পুলিশ সুপার, দিনাজপুর। ফুল কুঁড়ি আসরের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন— “শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুদের প্রতিভা বিকাশে এমন সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।” পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন তাঁর বক্তব্যে অভিভাবক ও শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন— “শিশু-কিশোরদের উচিত সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। তারা পিতা-মাতার কথা শ্রদ্ধার সঙ্গে শুনবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে এবং প্রতিদিন সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে আসবে। মোবাইল ফোন ও প্রযুক্তি ব্যবহারে সচেতন হতে হবে, যাতে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।” তিনি আরও বলেন, “সমাজে একজন আদর্শ, দায়িত্বশীল ও নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে হলে এই মূল্যবোধগুলো অনুশীলন করা অত্যন্ত জরুরি।” অনুষ্ঠানে ফুল কুঁড়ি আসরের বিভিন্ন শাখার শিশু-কিশোররা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পুরো জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ শিশুদের হাসি, গান ও আনন্দে মুখরিত হয়ে ওঠে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.