৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে সরকারি নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৫৮

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি:

সরকারি নির্দেশনা মোতাবেক দিনাজপুর শহরের পুলহাট মোড় হতে খানপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করে সংশ্লিষ্ট প্রশাসন।

অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের অংশ হিসেবে রাস্তার দুই পাশে স্থাপিত দোকানপাট, অস্থায়ী ঘরবাড়ি ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচল স্বাচ্ছন্দ্যময় করতে এবং সড়কের সৌন্দর্য ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সড়ককে দখলমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দিনাজপুরে সরকারি নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

সময়: ০৮:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
লিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা মোতাবেক দিনাজপুর শহরের পুলহাট মোড় হতে খানপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করে সংশ্লিষ্ট প্রশাসন। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের অংশ হিসেবে রাস্তার দুই পাশে স্থাপিত দোকানপাট, অস্থায়ী ঘরবাড়ি ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচল স্বাচ্ছন্দ্যময় করতে এবং সড়কের সৌন্দর্য ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সড়ককে দখলমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.