৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা বিক্ষোভ অব্যাহত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৪০
দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা বিক্ষোভ অব্যাহত

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তনের দাবিতে টানা বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঘোষিত প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিরল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের শতাধিক নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বিরল পৌর বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে বিরল ও বোচাগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌন মিছিল, কাফনের কাপড় পরিধান, প্রতীকি ফাঁসি ও নারীদের বিক্ষোভসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, “দলীয় সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে এভাবে টানা আন্দোলন চলতে থাকায় এলাকা জুড়ে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা বিক্ষোভ অব্যাহত

সময়: ১১:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা বিক্ষোভ অব্যাহতলিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তনের দাবিতে টানা বিক্ষোভ অব্যাহত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঘোষিত প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিরল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের শতাধিক নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিরল পৌর বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিরল ও বোচাগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌন মিছিল, কাফনের কাপড় পরিধান, প্রতীকি ফাঁসি ও নারীদের বিক্ষোভসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, “দলীয় সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে এভাবে টানা আন্দোলন চলতে থাকায় এলাকা জুড়ে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.