দেলদুয়ারে কুইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে-গ্রাউন্ড উদ্বোধন
- সময়: ১১:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১০৯

টাঙ্গাইল প্রতিনিধি:
“বিশ্বকে বদলে দিতে, বিকাশিত হই আনন্দের সাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় জেলা প্রশাসক, টাঙ্গাইল এর উদ্যোগে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড নির্মাণ কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দেলদুয়ার উপজেলার কুইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন প্লে-গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা যুবদল আহ্বায়ক মো. অপু তালুকদার শিপলু, জামায়াতে ইসলামী দেলদুয়ার উপজেলা আমীর আল মোমেন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোহানুর রহমান সোহেলসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীगণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, এই কর্মসূচির আওতায় আরও ৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্লে-গ্রাউন্ড স্থাপনের কাজ বর্তমানে চলমান আছে এবং পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়কে এ উদ্যোগের আওতায় আনা হবে।
ভবিষ্যতে শিশুদের সুরক্ষিত পরিবেশে খেলার সুযোগ বৃদ্ধি ও সার্বিক বিকাশে এই উদ্যোগ বিশেষভাবে কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মো. মনির হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
মোবাইল-০১৭১২৫৮৫০৩৭
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















