সফল উদ্দোক্তা হওয়ার স্বপ্নে বিভোর মোহাম্মদ মোত্তালিব!
- সময়: ০৭:৪৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ১৫৩
মিঠাপুকুর প্রতিনিধি: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অজপাড়া গাঁয়ে জন্ম নেওয়া মোহাম্মদ মোত্তালিব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া সত্ত্বেও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল নিজে কিছু করার, যা শুধু নিজের নয়, সমাজের জন্যও উপকারী হবে।
বর্তমানে ঢাকার ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন মোত্তালিব। পড়াশোনার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন নিরাপদ খাদ্য সরবরাহের একটি ব্রান্ড “কৃষির হাট”। তাঁর পণ্য তালিকায় রয়েছে আম, খেজুরের গুড়, সরিষার তেল, ঘি, খেজুর, মধুসহ বিভিন্ন প্রকার নিরাপদ খাদ্য। যা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে তৈরি। এই সিজনে তিনি নিরাপদ খাঁটি খেজুর গুড় উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছেন। তাঁর উদ্যোগ ইতিমধ্যেই সবার নজর কেড়েছে।
মোত্তালিবের প্রতিষ্ঠানে প্রত্যক্ষভাবে ৫ জন এবং পরোক্ষভাবে আরও কিছু কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে যা বেকারত্ব ঘোচাতে সহযোগিতা করছে। তিনি বলেন, “শুধু ব্যবসা নয়, আমি চাই সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে। নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার, এবং আমি সেই অধিকার নিশ্চিত করতে কাজ করছি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















