দেলদুয়ারে জাঁকজমকপূর্ণ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
- সময়: ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১১৭
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ারে তারটিয়া কমলাই নওজোয়ান স্পোর্টিং ক্লাব আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
শুক্রবার (৮সেপ্টেম্বর) বিকালে তারটিয়া কমলাই খেলার মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতিতে এই উৎসবমুখর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ‘নাগরপুর এক্সপ্রেস’ ও ‘রাইছা স্পোর্টিং ক্লাব হালালীয়া মির্জাপুর’ দুটি দল অংশগ্রহণ করে এবং টাইব্রেকারে রাইছা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
তারটিয়া কমলাই নওজোয়ান স্পোর্টিং ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মিয়া’র সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলা উদ্বোধন করেছেন দেলদুয়ার উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















