দেলদুয়ারে ধানের শীষে ভোট প্রার্থনা ও ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ
- সময়: ১১:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৪৯

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম জোরদার করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সহ-সভাপতি আতিকুর রহমান আতিকের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা গ্রাম, মহল্লা, হাটবাজারসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন। বুধবার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাজারে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় দুইজন দুস্থ মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিকুর রহমান আতিক বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজ করবে বিএনপি, সকলকে ধানের শীষে ভোট দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদে পাঠাতে হবে, তাহলেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে।”
এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম বাদল ও ফজলুর রহমান তুহিন, ডুবাইল ইউনিয়ন বিএনপির আহবায়ক সাদেক দেওয়ান, সদস্য সচিব কর্তিক চন্দ্র ভৌমিক, উপজেলা ছাত্রদল সভাপতি সোহানুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল্লা আল পাপন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














