৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৭৯
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু

জনসংযোগ ডেস্ক

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে রমজানের চাঁদ দেখা যায়।

 

এর আগে সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

 

তারও আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।

 

উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এতে মধ্যপ্রাচ্যের দেশটিতে আজই প্রথম রোজা পালিত হচ্ছে। একই দিনে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও রমজানের প্রথম রোজা পালিত হচ্ছে। তবে চাঁদ দেখা না যাওয়ায় রোববার (২ মার্চ) থেকে মালয়েশিয়ায় রোজা শুরু হবে। আর প্রতিবেশী দেশ ভারতেও বাংলাদেশের সঙ্গে রোববার থেকে রোজা শুরু হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু

সময়: ১২:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরুজনসংযোগ ডেস্ক দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে রমজানের চাঁদ দেখা যায়।   এর আগে সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।   তারও আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।   উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এতে মধ্যপ্রাচ্যের দেশটিতে আজই প্রথম রোজা পালিত হচ্ছে। একই দিনে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও রমজানের প্রথম রোজা পালিত হচ্ছে। তবে চাঁদ দেখা না যাওয়ায় রোববার (২ মার্চ) থেকে মালয়েশিয়ায় রোজা শুরু হবে। আর প্রতিবেশী দেশ ভারতেও বাংলাদেশের সঙ্গে রোববার থেকে রোজা শুরু হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.