ধাপেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত
- সময়: ০৯:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ৯৭
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
প্রচারণাকালে দলের নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন। বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব ও সাম্যের রাজনীতি করে আসছে। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা একটি উন্নত, সুশাসিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।”
স্থানীয় সাধারণ মানুষজনও এ সময় প্রচারণায় অংশ নেন এবং নেতাদের সঙ্গে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। এলাকাবাসী তাদের বিভিন্ন চাহিদা ও প্রত্যাশার কথাও তুলে ধরেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ধাপেরহাটের উন্নয়নে সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সমৃদ্ধ, আধুনিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তারা আরও বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ রাখতে হবে এবং জনগণের পাশে থেকে মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা আমীর এরশাদুল ইসলাম ইমন, উপজেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী রতন, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মুশফিকুর রহমান সাগরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















