নড়াইল- লায়ন মোঃ নূর ইসলাম ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন
- সময়: ০৬:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / ৪৮

স্টাফ রিপোর্টার
নড়াইল-২ সংসদীয় আসনে জাতীয় সাংবাদিক সংস্থা,জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ ক্রেতা- ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, নড়াইল জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ সভাপতি লায়ন মোঃ নূর ইসলাম উপজেলা রির্টানিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকতার এর কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এ সময় উপস্থিক ছিলেন এ সময় উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।
লায়ন মোঃ নূর ইসলাম এদেশে ভোক্তা অধিকার আইন এর উদ্যোক্তা যাহা পরবর্তীতে সংসদে পাস হয়ে আইনে পরিণত হয়
উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার ছিলেন। মিডিয়া কোটারও প্রবক্তা লায়ন মোঃ নূর ইসলাম। এবার মিডিয়া কোটায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হতে চেয়েছিলেন। এবারও বহু খেলোয়াড় নমিনেশন পেয়েছেন কিন্তু সাংবাদিক সংস্থার চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তিনি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নমিনেশন বঞ্চিত হলে শত শত গণমাধ্যম কর্মীরা মর্মাহত হন। অথচ বলা হয় গণমাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভ।
তিনি বিভিন্ন দল থেকে মনোনয়নের অফার প্রত্যাখ্যান করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন কেননা তিনি তার সংগঠনের কাছে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শচ্যুত হন নাই।
অনলবর্ষী বক্তা, সমাজকর্মী, সংবিধান সম্পর্কে জ্ঞান, গণমাধ্যমকর্মী, সাহসী এবং দুঃসময়ে নড়াইল আওয়ামীলীগের কাণ্ডারি লায়ন মোঃ নূর ইসলাম বাংলাদেশ আওয়ামীলীগের নড়াইল জেলার সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















