৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ৪৭
নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

ঢাকা, ৩১ জুলাই ২০২৫: আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন,

> “নির্বাচনের সময় তো… জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।”

 

তিনি আরও বলেন,

> “ভোট দিতে সবাই পারবেন। এমন কোনো উদ্যোগ নেই যা নেওয়া হয়নি। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি—সেই দুঃখ ঘুচবে। ক্লাসে যখন যেতাম, ছাত্রদের জিজ্ঞেস করতাম—তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছো? তারা হাসাহাসি করত। কেউ বলত, ‘স্যার, দশ বারোটা ভোট দিয়েছি।’ ৯০ শতাংশ বলত, তারা ভোট দেয়নি।”

 

২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,

> “২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই—এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। সাংবাদিকরা যদি অনুসন্ধান করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮ সালের নির্বাচন নিয়ে।”

 

তিনি আরও বলেন,

> “নির্বাচনী কার্যক্রম দেখবে নির্বাচন কমিশন। আমি শুধু সরকারের পক্ষ থেকে আমাদের নিয়তের কথা বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ও সবসময় এটি আমাদের বলেন।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

সময়: ০৭:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলঢাকা, ৩১ জুলাই ২০২৫: আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, > “নির্বাচনের সময় তো… জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।”   তিনি আরও বলেন, > “ভোট দিতে সবাই পারবেন। এমন কোনো উদ্যোগ নেই যা নেওয়া হয়নি। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি—সেই দুঃখ ঘুচবে। ক্লাসে যখন যেতাম, ছাত্রদের জিজ্ঞেস করতাম—তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছো? তারা হাসাহাসি করত। কেউ বলত, ‘স্যার, দশ বারোটা ভোট দিয়েছি।’ ৯০ শতাংশ বলত, তারা ভোট দেয়নি।”   ২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, > “২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই—এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। সাংবাদিকরা যদি অনুসন্ধান করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮ সালের নির্বাচন নিয়ে।”   তিনি আরও বলেন, > “নির্বাচনী কার্যক্রম দেখবে নির্বাচন কমিশন। আমি শুধু সরকারের পক্ষ থেকে আমাদের নিয়তের কথা বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ও সবসময় এটি আমাদের বলেন।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.