“নৌকা বিরোধী ভোট করার অপরাধে সেনা সদস্যকে জবাই”
- সময়: ১০:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ১৫৪

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: আব্দুস সবুর,সৈনিক নং ৪০০১৮৩৭ (শান্তি মিশন ফেরত) কে ধাপেরহাট ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি মো: আফতাবুজ্জামান রুমান ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: শফিউল গং গত ২৯/১০/২০১৬ ইং তারিখে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বুকে ও মাথায় ছুরি মেরে, গলা কেটে জবাই করে নির্মম- নৃশংসভাবে খুন করে।
দীর্ঘ ৮ বছর পার হলেও এ হত্যাকান্ডের বিচার হয়নি (মামলা নং ৫২৫/১৮)। জেলা ও দায়রা জজ আদালত গাইবান্ধা এখনো আওয়ামী সিন্ডিকেট মুক্ত না হওয়ায় প্রত্যক্ষ দর্শী বাদিনী সহ এজাহারভুক্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহন না করে আসামী পক্ষের এজাহার বহি: র্ভূত সাক্ষীদের সাক্ষ্য গ্রহনের মাধ্যমে মামলাকে ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা করে যাচ্ছে। দীর্ঘদিনেও এ হত্যাকান্ডের বিচার না হওয়ায় খুনিরা খুবই বেপরোয়া হয়ে উঠেছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















