৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব: আমীর খসরু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৫২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ৩৫
পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব: আমীর খসরু

শামীম হাসান শাকিল,লালমনিরহাট সদরঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।

 

তিনি বলেন,‘তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, শেখ হাসিনা পালানোর পর সকলের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এ পরিবর্তন যদি পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে প্রতিফলন ঘটাতে পারি, তবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব।’

 

আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের এবারের আসরটি ষষ্ঠতম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের আটটি জেলাসহ রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজকের খেলায় দিনাজপুর জেলা বিএনপি একাদশের সাথে পঞ্চগড় জেলা বিএনপি একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

 

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালসহ রংপুর বিভাগের বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ খেলা দেখতে লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব: আমীর খসরু

সময়: ১১:৫২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব: আমীর খসরুশামীম হাসান শাকিল,লালমনিরহাট সদরঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।   তিনি বলেন,‘তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, শেখ হাসিনা পালানোর পর সকলের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এ পরিবর্তন যদি পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে প্রতিফলন ঘটাতে পারি, তবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব।’   আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   লালমনিরহাট জেলা বিএনপি আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের এবারের আসরটি ষষ্ঠতম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের আটটি জেলাসহ রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজকের খেলায় দিনাজপুর জেলা বিএনপি একাদশের সাথে পঞ্চগড় জেলা বিএনপি একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।   লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালসহ রংপুর বিভাগের বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।   এ খেলা দেখতে লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.