৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে দুই শতাধিক বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ১৬১

রাসেল মাহামুদ পলাশবাড়ী প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ  জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। উপজেলার শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও জনপ্রিয় ইউপি সদস্য আব্দুল বারীর নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় পলাশবাড়ী উপজেলা জামায়াতের ৮ নং মনোহরপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত নির্বাচনী ও সুধী সমাবেশে মিছিল সহকারে আব্দুল বারী ও তার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘদিন উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

যোগদান উপলক্ষে বক্তব্যে আব্দুল বারী বলেন, “গত ২৪ সালের ৫ আগস্ট জামায়াতের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তাই আমি দ্বিধাহীনভাবে জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। আমৃত্যু যেন জামায়াতের সাথে থেকে দ্বীন কায়েমে ভূমিকা রাখতে পারি, এজন্য সবার দোয়া কামনা করছি।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গণ মানুষের নেতা  অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, উপজেলা ওলামা মাশায়েখ

সভাপতি আব্দুল মজিদ সরকার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম (চাঁন) মিয়া ও সেক্রেটারি সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি আসাদ আলী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মতিউর রহমান।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পলাশবাড়ীতে দুই শতাধিক বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান

সময়: ০৭:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫