৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী কুবি শিক্ষার্থী জোবায়ের আহমদ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:১৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৫০
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী কুবি শিক্ষার্থী জোবায়ের আহমদ

নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা মো. জোবায়ের আহমদ।
তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মাওলানা জোবায়ের আহমদ ফান্দাউক মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা থেকে ২০১৪ সালে দাখিল ও ২০১৬ সালে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামী আইনশাস্ত্রে কামিল ডিগ্রি অর্জন করেন।
মনোনয়ন সংগ্রহের পর তিনি বলেন, “দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতে চাই। সংসদ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে জনগণের বাস্তব সমস্যাগুলো সমাধানের সুযোগ রয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপি কেবল রাজনৈতিক দল নয়, এটি এক বিপ্লবের প্রতীক। প্রবীণ রাজনীতিবিদদের সম্মান রেখে বলছি, নাসিরনগরের কাঠামোগত কোনো পরিবর্তন এখনও হয়নি। আমি হাওরবেষ্টিত এই উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”
জোবায়ের আহমদ প্রতিশ্রুতি দেন, “ধর্মীয় সম্প্রীতি পুনরুদ্ধার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ভিত্তি মজবুত করাই হবে আমার মূল লক্ষ্য।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী কুবি শিক্ষার্থী জোবায়ের আহমদ

সময়: ০৬:১৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী কুবি শিক্ষার্থী জোবায়ের আহমদনিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা মো. জোবায়ের আহমদ। তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মাওলানা জোবায়ের আহমদ ফান্দাউক মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা থেকে ২০১৪ সালে দাখিল ও ২০১৬ সালে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামী আইনশাস্ত্রে কামিল ডিগ্রি অর্জন করেন। মনোনয়ন সংগ্রহের পর তিনি বলেন, “দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতে চাই। সংসদ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে জনগণের বাস্তব সমস্যাগুলো সমাধানের সুযোগ রয়েছে।” তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপি কেবল রাজনৈতিক দল নয়, এটি এক বিপ্লবের প্রতীক। প্রবীণ রাজনীতিবিদদের সম্মান রেখে বলছি, নাসিরনগরের কাঠামোগত কোনো পরিবর্তন এখনও হয়নি। আমি হাওরবেষ্টিত এই উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।” জোবায়ের আহমদ প্রতিশ্রুতি দেন, “ধর্মীয় সম্প্রীতি পুনরুদ্ধার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ভিত্তি মজবুত করাই হবে আমার মূল লক্ষ্য।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.