নোটিশ :
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
জনসংযোগ ডেস্ক
- সময়: ০২:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ৩১

পাইকগাছা প্রতিনিধি \
পাইকগাছায় দিনব্যাপি পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে ভাচুর্য়াল প্রধান অতিথি ছিলেন, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার, মূখ্য পরিদর্শক মুজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাস ও উপ—সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















