৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে জেলা প্রশাসক বরাবর জামায়াতের স্মারকলিপি প্রদান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ৫০

লিটন আহম্মেদ,

দিনাজপুর প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে দিনাজপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী এই স্মারকলিপি প্রদান করে। এর আগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, এবং আমির সিরাজুস সালেহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে ৫ দফা দাবিসহ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।

৫ দফা দাবি সমূহ:
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারী শক্তির সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

এদিকে, একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও আরও কয়েকটি রাজনৈতিক দলও দিনাজপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে জেলা প্রশাসক বরাবর জামায়াতের স্মারকলিপি প্রদান

সময়: ১১:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
লিটন আহম্মেদ, দিনাজপুর প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে দিনাজপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী এই স্মারকলিপি প্রদান করে। এর আগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, এবং আমির সিরাজুস সালেহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে ৫ দফা দাবিসহ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়। ৫ দফা দাবি সমূহ: ১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন। ২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারী শক্তির সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। এদিকে, একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও আরও কয়েকটি রাজনৈতিক দলও দিনাজপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.