৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগাছায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রেজার ওপর হামলার জেরে সড়ক অবরোধ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ৬১

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান রেজার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অর্থ লুটের ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা পরিচালনার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে পীরগাছা–রংপুর সড়কে এই কর্মসূচি পালিত হয়।

এতে উপজেলার বিএনপির ৯টি ইউনিয়নের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যরা অংশ নেন। ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, ভুক্তভোগী পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান নুর আলম মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব এনামুল হক, কৃষক দলের সোহাগ মিয়া, মৎস্যজীবী দলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য আব্দুল আখের, মাহবুবার রহমান ও আকবর আলী প্রমুখ।

অবরোধের কারনে ওই সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এর আগে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল এসে অবরোধ কর্মসূচিতে যোগ দেয়।

বক্তারা অভিযোগ করে বলেন, দেউতির এক নব্য রাজনৈতিক নেতা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পারুল ইউনিয়নের দেউতিকে পীরগাছা থেকে আলাদা করার অপচেষ্টা চালাচ্ছে। তারা সন্ত্রাসী কায়দায় মব সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দেয় এবং চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজার ওপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে, গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা টাকার ব্যাগ লুট করে। এসব আসামীদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান বক্তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভা চলাকালে সদ্য বহিষ্কৃত পারুল ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল ইসলাম রাশেদের ওপর উপজেলা পরিষদ সংলগ্ন বটতলায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে রংপুর–গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের দেউতি বাজারে সড়ক অবরোধ করে রাশেদের অনুসারীরা। সকাল সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা রংপুর শহর থেকে পীরগাছায় ফেরার পথে অবরোধকারীদের হামলার শিকার হন। এ সময় তার গাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পৃথক এই দুইটি ঘটনায় ইতোমধ্যে পীরগাছা থানায় দুইটি মামলা এবং দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পীরগাছায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রেজার ওপর হামলার জেরে সড়ক অবরোধ

সময়: ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
পীরগাছা (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগাছায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান রেজার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অর্থ লুটের ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা পরিচালনার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে পীরগাছা–রংপুর সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিএনপির ৯টি ইউনিয়নের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যরা অংশ নেন। ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, ভুক্তভোগী পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান নুর আলম মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব এনামুল হক, কৃষক দলের সোহাগ মিয়া, মৎস্যজীবী দলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য আব্দুল আখের, মাহবুবার রহমান ও আকবর আলী প্রমুখ। অবরোধের কারনে ওই সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এর আগে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল এসে অবরোধ কর্মসূচিতে যোগ দেয়। বক্তারা অভিযোগ করে বলেন, দেউতির এক নব্য রাজনৈতিক নেতা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পারুল ইউনিয়নের দেউতিকে পীরগাছা থেকে আলাদা করার অপচেষ্টা চালাচ্ছে। তারা সন্ত্রাসী কায়দায় মব সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দেয় এবং চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজার ওপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে, গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা টাকার ব্যাগ লুট করে। এসব আসামীদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান বক্তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, গত বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভা চলাকালে সদ্য বহিষ্কৃত পারুল ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল ইসলাম রাশেদের ওপর উপজেলা পরিষদ সংলগ্ন বটতলায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে রংপুর–গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের দেউতি বাজারে সড়ক অবরোধ করে রাশেদের অনুসারীরা। সকাল সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা রংপুর শহর থেকে পীরগাছায় ফেরার পথে অবরোধকারীদের হামলার শিকার হন। এ সময় তার গাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পৃথক এই দুইটি ঘটনায় ইতোমধ্যে পীরগাছা থানায় দুইটি মামলা এবং দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.