নোটিশ :
পুনরায় চালু হলো হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৯৯

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:
হোলি উৎসবের একদিনের ছুটি শেষে দিনাজপুরর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০টা থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় শনিবার এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।একদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















