নোটিশ :
পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৪৯

রাজধানীর পুরান পল্টন এলাকায় সাব্বির টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের উপরের তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। পরবর্তীতে একে একে আরও ৬টি ইউনিট যোগ হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















