প্রার্থীতা ফিরে পেলেন তারেক শামস হিমু
- সময়: ১২:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ৮২

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু প্রার্থীতা ফিরে পেলেন। তিনি টাঙ্গাইল জেলা আ.লীগে’র সহ-সভাপতি। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাতিল হওয়ার পর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে আপিলের শুনানি শেষে তারেক শামস খান হিমুর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
মনোনয়ন বৈধতা পেয়ে তারেক শামস খান হিমু বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি, মনোনয়ন পত্র কিনেছি। কিন্তু আমার কাছে এটা খুবই কষ্টের বিষয় যে আমি টাঙ্গাইল জেলা আ.লীগ এর সহ-সভাপতি হয়েও আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হচ্ছে। কারণ এই আসনের(নাগরপুর-দেলদুয়ার) জনগণের দাবির প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
তিনি আরও বলেন, সামান্য একটি ভুলে আমার মনোনয়ন পত্রটি বাতিল হয়েছিল, আপিল করেছিলাম, নির্বাচন কমিশন সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আপিলটি গ্রহণ করে মনোনয়নের বৈধতা দিয়েছে। এজন্য আমি নির্বাচন কমিশনকে অশেষ ধন্যবাদ জানাই। আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে।
এর আগে টাঙ্গাইলে গত রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চারটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
এসময় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের স্বতন্ত্র প্রার্থী, তারেক শামস খান হিমু’র মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















