ফিফটির রেকর্ডে সাকিবের পাশে লিটন!
- সময়: ০৯:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৭৩
আকাশ দাশ সৈকত
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড ছিলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের । তবে এইবার সাকিবের পাশে নিজের নাম লিখলেন বাংলাদেশ দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাশ।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ । দুই ওপেনারের সাথে টপ অর্ডারে অধিনায়ক লিটন আর সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৩৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠে ছাড়ে স্বাগতিকরা। তবে এমন জয়ের দিনে মাত্র ২৬ বলে ফিফটি করে নতুন মাইলফলক স্পর্শ করেন লিটন দাস। ২৯ বলে ৫৪ রানের দারুণ ইনিংস খেলার পথে ৬টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন টাইগার অধিনায়ক।
আজ ২৬ বলে ফিফটি স্পর্শ করা লিটনের এটি টি-টোয়েন্টিতে ১৩তম ফিফটি। ঝড়ো ফিফটি হাঁকিয়ে সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন। টি-টোয়েন্টিতে এতদিন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফিফটির মালিক ছিলেন সাকিব। তারও অর্ধশতক ছিল ১৩টি।
অবশ্য ১৩টি ফিফটি করতে সাকিবকে খেলতে হয়েছে ১২৯টি ম্যাচ। অন্যদিকে লিটন এই রেকর্ড স্পর্শ করে ফেলেছেন ১০৮তম ম্যাচেই।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















