৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী-৩ জালভোটের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহর ভোট বর্জন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ৩৯
ফেনী-৩ জালভোটের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহর ভোট বর্জন

মোকাররম হোসেন পিয়াস,দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

১৪ দলীয় জোট মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট প্রদান ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ। তিনি ওই আসন থেকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রবিবার বেলা ১টার সময় দাগনভূঞা বাজার জিরো পয়েন্টে সাংবাদিকদের উপস্থিতিতে জাল ভোট ও কারচুপির অভিযোগ করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

রহিম উল্যাহ বলেন, ৯০ ভাগ কেন্দ্রে লাঙ্গলের এজেন্ট ও সমর্থকরা আমার সকল এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে তাদের এজেন্ট ফরম ছিনতাই করে নিয়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন, ১ ভাগ ভোটও সুষ্ঠু হচ্ছে না না। আমি পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সকলকে জানালেও কোনো লাভ হয়িনি।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিবেদিতা চাকমা বলেন, কোথাও কোনো প্রার্থীর কর্মী সমর্থকদেরকে বাধা দেয়নি। উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ফেনী-৩ জালভোটের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহর ভোট বর্জন

সময়: ০৫:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
ফেনী-৩ জালভোটের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহর ভোট বর্জনমোকাররম হোসেন পিয়াস,দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট প্রদান ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ। তিনি ওই আসন থেকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রবিবার বেলা ১টার সময় দাগনভূঞা বাজার জিরো পয়েন্টে সাংবাদিকদের উপস্থিতিতে জাল ভোট ও কারচুপির অভিযোগ করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। রহিম উল্যাহ বলেন, ৯০ ভাগ কেন্দ্রে লাঙ্গলের এজেন্ট ও সমর্থকরা আমার সকল এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে তাদের এজেন্ট ফরম ছিনতাই করে নিয়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন, ১ ভাগ ভোটও সুষ্ঠু হচ্ছে না না। আমি পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সকলকে জানালেও কোনো লাভ হয়িনি। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিবেদিতা চাকমা বলেন, কোথাও কোনো প্রার্থীর কর্মী সমর্থকদেরকে বাধা দেয়নি। উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.