বগুড়া শিবগঞ্জে দাড়িদহ নির্বাচনি পোস্টাল টাঙ্গানো নিয়ে নির্বাচন অফিস ভাংচুর গ্রাম পুলিশসহ আহত ১০ আটক-২
- সময়: ১০:০০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ৩৮

মোঃ জন্নাতুল নাঈম,বগুড়া – শিবগঞ্জ
পোস্টাল টাঙ্গানো কে কেন্দ্র করে জাতীয় পার্টির সমর্থিত শরিফুল ইসলাম ইসলাম জিন্নাহ এমপি’র লাঙ্গল প্রতীকের নির্বাচন অফিস ভাংচুর, গ্রামপুলিশসহ আহত ১০, উভয় পক্ষের আটক-২।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপজেলা জুড়ে সর্বত্র চলছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ্ত ও সংঘাত বেড়ে যাচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার দাড়িদহ বাজারে মহাজোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্’র লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিসের সামনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটী বেগম এর ট্রাক প্রতীকের সমর্থকরা পোস্টাল টাঙ্গানো নিয়ে উভয় সমর্থকদের মধ্যে বাকবিন্ডতা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ট্রাক সমর্থিত লোকজন লাঙ্গল প্রতীকের অফিসে হালায় চালিয়ে ভাংচুর করে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতরা হলেন ট্রাক সমর্থিত শহিদুল ইসলাম, শাফি, মোশারফ হোসেন, বাবু মিয়া, লাঙ্গল সমর্থিত আব্দুল হান্নান, বাদশা মিয়া, রিয়াল আহমেদ, শাহিন মিয়া।
ইউনিয়ন পরিষদে ট্রাক সমর্থিত শহিদুল ইসলাম কে আটক ও সংঘর্ষের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উভয় সমর্থকদের মধ্যে হঠাৎ উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে ট্রাক সমর্থিক শাফি মিয়া গ্রাম পুলিশ আরিফুল ইসলাম কে মারপিট করে। এসময় সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশে উভয় পক্ষের দুজন কে আটক করে নিয়ে আসে। আটকৃতরা হলেন, দাড়িদহ গ্রামের আব্দুল করিম এর পুত্র বুধা মন্ডল ও কুপা গ্রামের শুকুর আলীর পুত্র শাফি মিয়া।
এব্যাপারে বর্তমান ইউপি চেয়রাম্যান আবু জাফর মন্ডল বলেন, লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে অফিস ঘর ভাংচুর ও গ্রামপুলিশকে মারপিট করেছে ট্রাক সমর্থিত লোকজনরা।
সাবেক ইউপি চেয়ারম্যান এসএম রূপম বলেন, পোস্টাল টাঙ্গানোর সময় লাঙ্গল প্রতীকের সমর্থকরা ট্রাক প্রতীকের কর্মীকে মারপিট করে আহত করে এবং শহিদুল ইসলাম কে পরিষদ কার্যালয়ে আটক রাখে। নির্বাচনী অফিসে হামলার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, প্রতিপক্ষরা নিজেরাই অফিস ভাংচুর করে আমাদের লোকজনকে দোষারোপ করছে।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু আমার উপস্থিতিতে গ্রাম পুলিশকে মারপিট করে। এ ঘটনায় উভয় পক্ষের দুইজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ এরাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















