বজরায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মাহাবুবার রহমানকে সংবর্ধনা
- সময়: ১০:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১১২
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মাহাবুবার রহমান বিভাগীয় পর্যায়ে “শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন। এ অর্জনকে ঘিরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বজরা ক্লাস্টারের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বজরা ক্লাস্টারের সমন্বয়ক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নরগিস ফাতেমা তোকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (বজরা ক্লাস্টার) জাকির হোসেনসহ প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় শিক্ষক সমাজ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, জনাব মোঃ মাহাবুবার রহমান দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তার এই সাফল্য শুধু বজরা নয়, পুরো উলিপুর উপজেলার শিক্ষক সমাজের জন্য গর্বের বিষয়।
সংবর্ধিত প্রধান শিক্ষক মাহাবুবার রহমান তার অনুভূতি প্রকাশ করে বলেন,
এই স্বীকৃতি কেবল আমার নয়, এটি আমাদের সকল সহকর্মীর সম্মিলিত পরিশ্রমের ফসল। এই অর্জন আমাকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ তার হাতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। বজরা ক্লাস্টারের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















