বর্তমান- সাবেক সহ এক ডজন নেতার দাবি নৌকা প্রতীক
- সময়: ০৬:৫২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ৮১

আক্তার মাহমুদ,(ঝিকরগাছা, যশোর):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উন্নয়ন প্রচার সহ জননেত্রী শেখ হাসিনার সকল কর্মকান্ডের চিত্র তুলে ধরতে মাঠে নেমে পড়েছে।
তেমনি যশোর- ২ (ঝিকররগাছা- চৌগাছা) আসনের সাবেক বর্তমান সহ ডজনখানেক নেতা নৌকার মনোনয়ন প্রত্যাশী। সকল নেতারা সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে নিজ নিজ কর্মীদের নিয়ে ঝিকরগাছা- চৌগাছা প্রতিটি মানুষের কাছ পৌঁছে দিচ্ছে সরকারের উন্নয়ন চিত্র। তবে এবার এই আসনে বর্তমান ও সাবেক সহ ডজন খানেক নেতার আনাগোনা চলছে কে হবে নৌকার মাঝি।
স্বাধীনতা পরবর্তী এই আসন থেকে ঝিকরগাছা সংসদ সদস্য হয়ে থাকে চৌগাছা এখনো পর্যন্ত কোনো সংসদ সদস্য হয়নি তবে এবার চৌগাছা বাসির প্রাণের দাবি যে নির্বাচনী এলাকা থেকে সদস্য হোক।
কিন্তু সর্ব দিক বিবেচনা করে ঝিকরগাছা থেকেই মনোনয়ন দেওয়া হয় কারণ এই ঝিকরগাছায় জনসংখ্যা, ভোটার ও সকল সুবিধার ক্ষেত্রে এগিয়ে।
সকল মনোনয়ন প্রার্থীদের বক্তব্য ও প্রচার প্রচারণা অনুযায়ী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাসির উদ্দিন বলেন, আমি নৌকা নিয়ে এই আসন থেকে একবার সংসদ সদস্য হয়েছি এবং এই দুই উপজেলায় উন্নয়ন সহ সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছে। আমি আশা করি আগামীতে নৌকা নিয়ে আবারও ঝিকরগাছা -চৌগাছা আসনে নির্বাচন করতে চাই এবং এই দুই আসনের জনগণের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। তিনি আরো বলেন করোনা কালীন সময়ের ভিতরে আমি সংসদ সদস্য থাকাকালীন সরকারের উন্নয়ন ও সকল কর্মকান্ড আমি জনগণের মাঝে পৌঁছে দিয়েছি।
অপর দিকে থেমে নেই সাবেক সংসদ সদস্য এ্যাড.মনিরুল ইসলাম, তিনি নির্বাচন কে সামনে রেখে সকল প্রচার প্রচরণায় করে যাচ্ছেন। সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরছেন,তিনি আবারো নৌকার মাঝি হয়ে এই দুই উপজেলায় জনসাধারণের সেবক হতে চাই।
তাছাড়াও ডজনখানেক নেতা নৌকা প্রতীক প্রত্যাশী তারা হলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও তার পুত্র মোস্তফা আশিষ দেবু। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের সদস্য মোঃ আনোয়ার হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গিলবার্ট নির্মল বিশ্বাস, স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার তহিদুজ্জামান তুহিন, সভাপতি দৌলোতুন্নে স্বভাব ফাউন্ডেশন। বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিব যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি এম আহসানুল হক যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রায়হান, সহ লন্ডন প্রবাসী মোহাম্মদ হাবিবুর রহমান হাবু।তারা সকলেই আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড প্রচার-প্রশন্ন সহ এদের প্রচার-প্রচারণা নিয়ে সকল ইউনিয়ন, গ্রাম পর্যায়ে ছুটে চলেছেন। তারা সকলেই প্রধানমন্ত্রীর কাছে দলীয় প্রতীক নৌকার প্রত্যাশা করেন।
সর্বশেষ এই দুই উপজেলায় যশোর ঝরগাছা চৌগাছা আসনে প্রচার প্রচারণা ও রাজনৈতিক দিক দিয়ে মাট কাঁপাচ্ছেন দুই নেতা তারা হলেন,বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অব: মেজর জেনারেল ডা:নাসির উদ্দিন ও সংসদ সদস্য এডভোকেট মনিরুল ইসলাম মনির। তবে জনসাধারণ কর্মীদের কাছে জানতে চাইলে তারা বলেন প্রধানমন্ত্রী যাকে আমাদের মাঝে নৌকা প্রতীক দিয়ে পাঠাবেন আমরা তাকে নির্বাচিত করব।




















