৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বসুন্ধরা কিংসের সাথে চুক্তি বাতিল করলেন তারিক

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৫০

আকাশ দাশ সৈকত

বসুন্ধরা কিংসের সাথে হঠাতে চুক্তি বাতিল করলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার তারিক কাজী।

হংকংয়ের বিপক্ষে ড্র নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল । এরপর যোগ দিয়েছেন নিজেদের ক্লাব দলে। তবে বসুন্ধরা কিংসের হয়ে খেলা তারিক কাজী অংশ নেয়নি গতকালকের অনুশীলনে । কারণটা অজানা থাকলেও গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তারিক নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন কিংসের হয়ে আর মাঠে নামা হচ্ছে না এই অভিজ্ঞ ডিফেন্ডারের।

নতুন মৌসুমে কিংসের হয়ে নিবন্ধিত হলেও হঠাতে সেইটাই বাতিল করেন তারিক। বাতিলের ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ফেজবুকে এক পোস্টে তিনি লিখেছেন ‘আজ আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে আমার চুক্তি বাতিল করেছি বসুন্ধরা কিংসের সাথে।’

তিনি আরো লিখেন , “এক বছরের বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি- অনিশ্চয়তার এমন এক সময়, যা আমাকে শুধু পেশাদার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও পরীক্ষা করছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না, এটি ছিল একটি মানসিক চাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে”।

পাঁচ মৌসুম ধরে কিংসদের হয়ে খেলছেন তারিক। এএফসি কাপ এবং ঘরোয়া লিগে ক্লাবটির অন্যতম ভরসা ছিলেন তারিক। দিন তিনেক পর কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব খেলতে কুয়েত রওনা হবে। এমন সময় তারিক কাজীর এমন ঘোষণা ক্লাবের জন্য বড় বিপদ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বসুন্ধরা কিংসের সাথে চুক্তি বাতিল করলেন তারিক

সময়: ১০:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
আকাশ দাশ সৈকত বসুন্ধরা কিংসের সাথে হঠাতে চুক্তি বাতিল করলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার তারিক কাজী। হংকংয়ের বিপক্ষে ড্র নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল । এরপর যোগ দিয়েছেন নিজেদের ক্লাব দলে। তবে বসুন্ধরা কিংসের হয়ে খেলা তারিক কাজী অংশ নেয়নি গতকালকের অনুশীলনে । কারণটা অজানা থাকলেও গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তারিক নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন কিংসের হয়ে আর মাঠে নামা হচ্ছে না এই অভিজ্ঞ ডিফেন্ডারের। নতুন মৌসুমে কিংসের হয়ে নিবন্ধিত হলেও হঠাতে সেইটাই বাতিল করেন তারিক। বাতিলের ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ফেজবুকে এক পোস্টে তিনি লিখেছেন ‘আজ আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে আমার চুক্তি বাতিল করেছি বসুন্ধরা কিংসের সাথে।’ তিনি আরো লিখেন , “এক বছরের বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি- অনিশ্চয়তার এমন এক সময়, যা আমাকে শুধু পেশাদার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও পরীক্ষা করছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না, এটি ছিল একটি মানসিক চাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে”। পাঁচ মৌসুম ধরে কিংসদের হয়ে খেলছেন তারিক। এএফসি কাপ এবং ঘরোয়া লিগে ক্লাবটির অন্যতম ভরসা ছিলেন তারিক। দিন তিনেক পর কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব খেলতে কুয়েত রওনা হবে। এমন সময় তারিক কাজীর এমন ঘোষণা ক্লাবের জন্য বড় বিপদ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.