বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন আর্জেন্টিনা কোচ!
- সময়: ১২:১৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৬২

আকাশ দাশ সৈকত
বসুন্ধরা কিংসের কোচ হিসেবে বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার এবং কোচ মারিও গোমেজ। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন কিংস কর্তৃপক্ষ ।
ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফাবিয়াস কিংসদের কোচ হচ্ছেন সেই গুঞ্জন ছিলো আগে থেকেই । তাছাড়া ফাবিয়াস এবং কিংসয়ের মধ্যকার চুক্তি ও প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিলো। তবে সবকিছু চুড়ান্ত করেও ফাবিয়াস কিংস ডাক আউটে নাম লেখাননি। উল্টো দায়িত্ব নিয়েছেন অন্য ক্লাবের। তাইতো হন্য হয়ে কোচ খুঁজতে চলা বসুন্ধরা কিংস অবশেষে নিয়োগ দিলো আর্জেন্টাইন সাবেক ফুটবলার মারিও গোমেজকে । তবে গোমেজ কবে বাংলাদেশে আসবেন এবং কিংসদের সাথে তার চুক্তির মেয়াদ কতদিনের সেই বিষয়ে এখনো বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।
১৯৯৯-২০০৩ এই সময়ের মধ্যে স্পেনিশ ক্লাব ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানে সহকারী কোচের দায়িত্ব পালন করেন গোমেজ। এরপর প্রধান কোচ হিসেবে তিনি আর্জেন্টিনার ক্লাব জিমনাশিয়া জুজির হয়ে তিন বার ডাগ আউটে দাড়ান। স্বদেশি লাওনাস, জিমনিশিয়া এলপি, ফেরর সহ আরো কয়েকটি ক্লাবের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে এই কোচের।
দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বাইরে এশিয়াতেও দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে প্রায় ৭০ বছর বয়সী এই কোচের। ২০১৯-২২ পর্যন্ত তিনটি ভিন্ন ভিন্ন ইন্দোনেশিয়ান ক্লাবে কোচিং করিয়েছেন। মালয়েশিয়ার ক্লাব জহুর এফসি’র হয়ে ২০১৫ সালে ঘরোয়া লিগের পাশাপাশি এএফসি কাপেও সফল হয়েছিল। ঐ বছর তিনি মালয়েশিয়ার সেরা কোচের স্বীকৃতি পান।
এইবার টানা পাঁচবার ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের দায়িত্ব পেয়েছেন গোমেজ। ঘরোয়া লিগগুলোতে দাপট দেখানো দলটা এএফসি কাপে কখনো প্রথম পর্ব পেরিয়ে যেতে পারেনি। তাইতো এখন দেখার বিষয় গোমেজের অধিনে কেমন করবে বসুন্ধরা!
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















