৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে বিনামূল্যে ৩০ হাজার টন সার দিচ্ছে রাশিয়া

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৬৫
বাংলাদেশকে বিনামূল্যে ৩০ হাজার টন সার দিচ্ছে রাশিয়া

বিনামূল্যে বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন পটাশ সার দিচ্ছে রাশিয়া। রাশিয়ার উরাচেম গ্রুপের প্রধান নির্বাহী দিমিত্রি কনিয়েভ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কৃষি মন্ত্রণালয়কে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

 

উরাচেম গ্রুপ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বন্ধুত্ব ও গভীর আন্তরিকতার নিদর্শন হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশকে এ সার দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

ঢাকায় রুশ ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একেতেরিনা সেমেনোভা গতকাল বুধবার এ সংক্রান্ত একটি চিঠি কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) কাছে হস্তান্তর করেন।

 

উক্ত চিঠির উদ্ধৃতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার পিজেএসসি ইউরালকালি বিশ্বের মধ্যে অন্যতম পটাশ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০১৩ সাল থেকে পিজেএসসি ইউরালকালি জিটুজি ভিত্তিতে জেএসসি বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে এক মিলিয়ন টনের বেশি এমওপি সার সরবরাহ করে।

 

উল্লেখ্য, ২৯ আগস্ট কৃষি উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি প্রথম এ কথা জানিয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাংলাদেশকে বিনামূল্যে ৩০ হাজার টন সার দিচ্ছে রাশিয়া

সময়: ১২:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
বাংলাদেশকে বিনামূল্যে ৩০ হাজার টন সার দিচ্ছে রাশিয়াবিনামূল্যে বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন পটাশ সার দিচ্ছে রাশিয়া। রাশিয়ার উরাচেম গ্রুপের প্রধান নির্বাহী দিমিত্রি কনিয়েভ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কৃষি মন্ত্রণালয়কে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।   উরাচেম গ্রুপ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বন্ধুত্ব ও গভীর আন্তরিকতার নিদর্শন হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশকে এ সার দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।   ঢাকায় রুশ ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একেতেরিনা সেমেনোভা গতকাল বুধবার এ সংক্রান্ত একটি চিঠি কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) কাছে হস্তান্তর করেন।   উক্ত চিঠির উদ্ধৃতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার পিজেএসসি ইউরালকালি বিশ্বের মধ্যে অন্যতম পটাশ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০১৩ সাল থেকে পিজেএসসি ইউরালকালি জিটুজি ভিত্তিতে জেএসসি বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে এক মিলিয়ন টনের বেশি এমওপি সার সরবরাহ করে।   উল্লেখ্য, ২৯ আগস্ট কৃষি উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি প্রথম এ কথা জানিয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.