৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের নাবিল খেলবেন কাতারের হয়ে !

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / ৬৫
বাংলাদেশের নাবিল খেলবেন কাতারের হয়ে !

আকাশ দাশ সৈকত:প্রবাসী ফুটবলার নিয়ে যখন বাংলাদেশ ফুটবল অঙ্গনে চলছে উন্মাদনা ঠিক তখনি বাংলাদেশের নাবিল ইরফান ডাক পেয়ে গেলেন কাতার জাতীয় দলের হয়ে স্প্যানিশ কোচ হুলেন লোপেতগুইয়ের অনুশীলন ক্যাম্পে।

শুরুটা ডেনমার্ক থেকে জামাল ভূঁইয়াকে দিয়ে হলেও বাংলাদেশ ফুটবলকে ভালোবেসে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে এই বঙ্গভূমিতে এসেছে হামজা চৌধুরী, কাজিম শাহ , ফাহমিদুল ইসলাম আর সোমিত সোমরা। শোনা যাচ্ছে আরেক প্রতিভাবান ফুটবলার কিউবা মিচেলকেও দলে আনতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দেশের ফুটবলের এমন উন্মাদনার মাঝেই এলো নতুন খবর কাতার জাতীয় দলের হয়ে মাঠ মাতাতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নাবিল ইরফান।

আজ কাতার ফুটবল অ্যাসোসিয়েশন নিজের অফিশিয়াল ফেজবুক পেইজে নাবিল ইরফানের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

২০০৪ সালে কাতারে জন্মগ্রহণ করা নাবিলের বেড়ে উঠাটাও মধ্যপ্রাচ্যের দেশে। তবে তার বাবা-মা দুই জনই কিন্তু বাংলাদেশের নাগরিক। চাকরি সূত্রে ব্রাহ্মণবাড়িয়া থেকে কাতারে পাড়ি দিয়েছিলেন তারা। আর সেইখানে ছেলের ক্যারিয়ার গড়া নিয়ে ব্যস্ত এই দম্পতি ।

অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপের বাছাইপর্বে কাতারের হয়ে নাবিলের বয়স ভিত্তিক টুর্নামেন্টে অভিষেক হয়েছিলো। সেই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষেও খেলেছিলেন নাবিল। এরপর ২০২২ সালে কাতারের অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান নাবিল। ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে কাতারের জার্সিতে ছিলেন তিনি। খেলেছেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গেও। বর্তমানে ২১ বছর বয়সী এই ফুটবলার ২০২১ সাল থেকে খেলছেন কাতারের স্টার্স লিগের ক্লাব আল-ওয়াকরাহ এসসিতে খেলছেন। মূলত মিডফিল্ডার হিসেবে খেললেও দলের প্রয়োজনে রাইট ব্যাকে ও খেলেন এই তরুণ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাংলাদেশের নাবিল খেলবেন কাতারের হয়ে !

সময়: ১১:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
বাংলাদেশের নাবিল খেলবেন কাতারের হয়ে !আকাশ দাশ সৈকত:প্রবাসী ফুটবলার নিয়ে যখন বাংলাদেশ ফুটবল অঙ্গনে চলছে উন্মাদনা ঠিক তখনি বাংলাদেশের নাবিল ইরফান ডাক পেয়ে গেলেন কাতার জাতীয় দলের হয়ে স্প্যানিশ কোচ হুলেন লোপেতগুইয়ের অনুশীলন ক্যাম্পে। শুরুটা ডেনমার্ক থেকে জামাল ভূঁইয়াকে দিয়ে হলেও বাংলাদেশ ফুটবলকে ভালোবেসে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে এই বঙ্গভূমিতে এসেছে হামজা চৌধুরী, কাজিম শাহ , ফাহমিদুল ইসলাম আর সোমিত সোমরা। শোনা যাচ্ছে আরেক প্রতিভাবান ফুটবলার কিউবা মিচেলকেও দলে আনতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দেশের ফুটবলের এমন উন্মাদনার মাঝেই এলো নতুন খবর কাতার জাতীয় দলের হয়ে মাঠ মাতাতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নাবিল ইরফান। আজ কাতার ফুটবল অ্যাসোসিয়েশন নিজের অফিশিয়াল ফেজবুক পেইজে নাবিল ইরফানের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। ২০০৪ সালে কাতারে জন্মগ্রহণ করা নাবিলের বেড়ে উঠাটাও মধ্যপ্রাচ্যের দেশে। তবে তার বাবা-মা দুই জনই কিন্তু বাংলাদেশের নাগরিক। চাকরি সূত্রে ব্রাহ্মণবাড়িয়া থেকে কাতারে পাড়ি দিয়েছিলেন তারা। আর সেইখানে ছেলের ক্যারিয়ার গড়া নিয়ে ব্যস্ত এই দম্পতি । অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপের বাছাইপর্বে কাতারের হয়ে নাবিলের বয়স ভিত্তিক টুর্নামেন্টে অভিষেক হয়েছিলো। সেই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষেও খেলেছিলেন নাবিল। এরপর ২০২২ সালে কাতারের অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান নাবিল। ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে কাতারের জার্সিতে ছিলেন তিনি। খেলেছেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গেও। বর্তমানে ২১ বছর বয়সী এই ফুটবলার ২০২১ সাল থেকে খেলছেন কাতারের স্টার্স লিগের ক্লাব আল-ওয়াকরাহ এসসিতে খেলছেন। মূলত মিডফিল্ডার হিসেবে খেললেও দলের প্রয়োজনে রাইট ব্যাকে ও খেলেন এই তরুণ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.