বাড়ির উঠানের জলাশয়ে ফুটেছে শাপলা ও পদ্ম ফুল
- সময়: ০৮:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৭

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
প্রকৃতির প্রতি ভালোবাসা ও মনের প্রশান্তির জন্য বাড়ির উঠান সংলগ্ন জলাশয়ে লাল শাপলা ও লাল পদ্ম ফুল লাগিয়েছেন প্রভাষক জাকির হোসেন (স্বপন)। ছোট দুটি জলাশয়ে ফুটেছে লাল শাপলা ও লাল পদ্মফুলের শতাধিক পাপড়ি।
সোনালী ব্যাংক চত্বরের ১গজ উত্তরে টিনশেট বেড়ার ভীতরে জলাশয় তাকালেই যেনো চোখ জুড়িয়ে যায় আর হৃদয়ে প্রকৃতির প্রশান্তি। তিনি মাত্র ৮টি চারা দিয়ে গতবছর মাত্র ৮টি চারাগাছ লাগানো এখন ভরে গেছে জলাশয় লাল শাপলা ও লাল পদ্ম ফুলে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা শহরের ভিতরে বাড়ির সামনে কোচিং এর চারপাশে ১৫ শতাংশ জমির জলাশয়ে করেছেন পদ্ম ফুলের বাগান। বলছিলাম প্রকৃতি প্রেমী রাজারহাট আদর্শ মহিলা কলেজের সিনিয়র প্রভাষক জাকির হোসেন স্বপনের জলাশয়ে লাগানো পদ্ম ফুলের বাগান।
তিনি রাজারহাট উপজেলার চাকিরপশা ইউপির তালুক মৌজাস্থ মরহুম শেখ আব্দুল বারেক খলিফার প্রথম ছেলে জাকির হোসেন (স্বপন)। আশপাশের দোকানের ময়লা আবর্জনা ও পলিথিন ছয়লাব শহরের বৈরী পরিবেশের সঙ্গে লড়াই করে নিজ উঠান সংলগ্ন জলাশয়ে লাগানো শাপলা ও পদ্মফুল বাগান দেখতে আসেন সকাল বিকাল প্রকৃতি প্রেমীরা বলে প্রতিবেদককে জানান প্রভাষক জাকির হোসেন।
তিনি আরও বলেন,প্রকৃতি প্রেমীরা ছাড়াও পুঁজার প্রয়োজনে এ ফুল নিতে আসেন দুর দুরান্তের সনাতন ধর্মাবলম্বী মানুষজন। এইচএসসি পরীক্ষা শেষে প্রভাষক জাকির হোসেনের সাক্ষাৎ করতে আসা ছাত্র মাহবুবুর রহমান বলেন,আমাদের চারপাশে এখন লাল শাপলা ও লাল পদ্মফুল চোখে পড়েনা। আমি স্যারের কাছে দুইবছর ধরে হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়তে আসি।কিন্তু শহরের ভিতরে উঠানে জলাশয়ে লাল শাপলা ও লাল পদ্ম ফুল আমি প্রথমবার স্যারের বাসায় দেখি।
আমরা চাই স্যারের অকালন্ত পরিশ্রমে লাগানো বাগান আগামীতে যেনো আরও প্রসারিত হয় এবং জলাশয় ফুলে ফুলে ভরে উঠুক।সঙ্গে থাকা অপর শিক্ষার্থী বলেন তিনটি জলাশয়ের মধ্যে একটিতে পাশের দোকানের ময়লা ফেলেছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.






















