৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ৬৩
বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, “বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে সরে যাওয়ার ভুল না করে। আমরা বাংলাদেশে খুনিদের বিচার দেখতে চাই।”

 

সোমবার (২৬ মে) এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ৬ উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ কার্যক্রম শেষে, ডোমারে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

 

সারজিস বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্কা ভাতাসহ সবকিছু মেরে দিয়েছে। যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের হাত ধরেই এসেছে এনসিপি। আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই; জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না।’

 

সারজিস আলম আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই। খুনি হাসিনারও ফিরে আসার সুযোগ নেই। যদি আসেন, তবে একমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আসবেন।’

 

এসময় তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বানও জানান তিনি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস

সময়: ০৭:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিসজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, “বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে সরে যাওয়ার ভুল না করে। আমরা বাংলাদেশে খুনিদের বিচার দেখতে চাই।”   সোমবার (২৬ মে) এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ৬ উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ কার্যক্রম শেষে, ডোমারে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।   সারজিস বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্কা ভাতাসহ সবকিছু মেরে দিয়েছে। যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের হাত ধরেই এসেছে এনসিপি। আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই; জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না।’   সারজিস আলম আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই। খুনি হাসিনারও ফিরে আসার সুযোগ নেই। যদি আসেন, তবে একমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আসবেন।’  

এসময় তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বানও জানান তিনি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.