বিদেশি গোলকিপার খেলার অনুমতি দিলো কে-লিগ
- সময়: ১২:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৫৫

আকাশ দাশ সৈকত
অবশেষে উঠে গেল দক্ষিণ কোরিয়ার শীর্ষ লিগ কে-লিগে বিদেশি গোলকিপার না খেলানোর আইন। এখন থেকে টুর্নামেন্টে অংশ নেওয়া ক্লাবগুলো চাইলে বিদেশি গোলকিপার নিবন্ধন খেলানোর সুযোগ পাবেন আনুষ্ঠানিকভাবে ।
দীর্ঘ ২৭ বছরের পথচলা দক্ষিণ কোরিয়ার কে-লিগের। ১৯৯৯ সালে মাত্র ৮টি দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই লিগের এখন দল বেড়েছে, চালু হয়েছে কে-লিগ ২ পরিবর্তন হয়েছে অনেক কিছু। তবে বদলায়নি কে-লিগের শুরুর আইন বিদেশি গোলকিপার দলে ভেড়ানো। ক্লাব দলগুলো চাইলেও কে-লিগ কর্তৃপক্ষের সাই মেলেনি এতে। মূলত দেশি গোলরক্ষকদের নিয়মিত খেলায় রাখতে আর পারফরম্যান্সের জন্য অন্যদেশের গোলকিপারদের দলে নিষিদ্ধ করেছিলো কে-লিগ। তবে এইবার উঠে গেলো সেই নিয়ম আজ আনুষ্ঠানিকভাবে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে কে-লিগ।
সম্প্রতি এক সংবাদ বিবৃতিতে কে-লিগ জানিয়েছে তাদের সিদ্ধান্ত বদলের কথা। বিবৃতিতে তারা বলে , “গোলকিপার একটি নির্দিষ্ট পজিশন হওয়ায় আর বিদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ রাখায়, দেশীয় গোলকিপারদের বেতনে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আর এটা মাঠের অন্যান্য পজিশনের খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি। বর্তমানে ক্লাবের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্তেও দেশীয় গোলকিপারদের যথেষ্ট খেলার সুযোগ থাকবে বলেই আমাদের বিশ্বাস।।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















