৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ১২৯

লালপুর নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন।

সোমবার (২৫ আগষ্ট) লালপুর উপজেলায় দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।

এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বর্ধন প্রকল্প, ওয়াকওয়ে, অফিসার্স ক্লাব ও ওয়েটিং রুম উদ্বোধন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ফিল্ম প্রদান, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন, গোপালপুর পৌরসভার রাজাপুর রোড থেকে পৌর ভবন পর্যন্ত আরসিসি রাস্তা উদ্বোধন সহ নানা কার্যক্রমে অংশ নেন তিনি।

এছাড়াও, লালপুর থানা, লালপুর ইউনিয়ন পরিষদ, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ, গৌরীপুর পদ্মা নদীর পাড়, গোপালপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী প্রমুখ।

মো: জামিল হোসন
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
২৫/০৮/২০২৫
০১৭৩৪৪০৯৩৭৮


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সময়: ০৭:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
লালপুর নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। সোমবার (২৫ আগষ্ট) লালপুর উপজেলায় দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বর্ধন প্রকল্প, ওয়াকওয়ে, অফিসার্স ক্লাব ও ওয়েটিং রুম উদ্বোধন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ফিল্ম প্রদান, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন, গোপালপুর পৌরসভার রাজাপুর রোড থেকে পৌর ভবন পর্যন্ত আরসিসি রাস্তা উদ্বোধন সহ নানা কার্যক্রমে অংশ নেন তিনি। এছাড়াও, লালপুর থানা, লালপুর ইউনিয়ন পরিষদ, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ, গৌরীপুর পদ্মা নদীর পাড়, গোপালপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী প্রমুখ। মো: জামিল হোসন লালপুর (নাটোর) প্রতিনিধিঃ ২৫/০৮/২০২৫ ০১৭৩৪৪০৯৩৭৮

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.