৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৫২

আন্তর্জাতিক ডেস্ক

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের চিকিৎসায় সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের উদ্ধার করে উত্তরার আধুনিক মেডিকেল, সিএমএইচ, কুর্মিটোলা, ঢাকা মেডিকেল, জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ায় ২০ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে আজ সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও সাত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন। তাদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের ২৫ জনই শিশু

ডা. সায়েদুর রহমান আরও বলেন, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭৮ জন। তাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪২ জনের বেশিরভাগই শিক্ষার্থী। এর মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আইসিইউতে আছেন দুজন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে

সময়: ০১:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের চিকিৎসায় সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।