ভোটের লড়াইয়ে জয়ী ১৫ নারী
- সময়: ১২:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ৪৬

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট শেষে নির্বাচন কমিশন ২৯৫ আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেছে। এ ফলাফলে আওয়ামী লীগের ১১ ও স্বতন্ত্র থেকে ৪ জন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন।
ভোটের লড়াইয়ে ১ হাজার ৯৭০ প্রার্থীর মধ্যে ৫ শতাংশ নারী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৮টি রাজনৈতিক দলের মধ্যে ১৪টিতে ৬৮ নারী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে ২০ নারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া ট্রান্সজেন্ডার দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যান্য দলের ৪৮ জন প্রার্থী সরাসরি নির্বাচনে লড়েছেন।
আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), মতিয়া চৌধুরী (শেরপুর-২), হাবিবুন নাহার (বাগেরহাট-৩), সুলতানা নাদিরা (বরগুনা-২), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), দীপু মনি (চাঁদপুর-৩), খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২), সানজিদা খানম (ঢাকা-৪), রুমানা আলী (গাজীপুর-৩) জয় পেয়েছেন। কক্সবাজার-৪ আসনে ১ লাখ ২২ হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন আক্তার।
এ ছাড়া স্বতন্ত্রদের থেকে জয় পাওয়া নারীরা হলেন- জয়া সেনগুপ্ত (সুনামগঞ্জ-২), আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (হবিগঞ্জ-১), আব্দুল্লাহ নাহিদ নিগার (গাইবান্দা-১) ও তাহমিনা বেগম (মাদারীপুর-৩)।
দেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে এবারই ভোটে লড়েছেন সর্বোচ্চ সংখ্যক নারী। সবশেষ গত নির্বাচনের তুলনায় দ্বাদশ সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বেড়েছে ৩৮ দশমিক ২৪ শতাংশ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















