৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমাম আটক

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৫৪
মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমাম আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের ইমাম ও কওমি মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইমাম সাজিদুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।

 

সোমবার (১১ আগস্ট) সকালে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামে মসজিদের দ্বিতীয় তলায় এ জঘন্য ঘটনা ঘটে।

আটক সাজিদুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদরাসার শিক্ষক।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় ওই মেয়ে শিশু শিক্ষার্থী আরবি শিক্ষা নিতে গ্রামের মসজিদে গিয়েছিল। একপর্যায়ে ইমাম সাজিদুর রহমান ওই শিশুকে মসজিদের দ্বিতীয় তলায় তার (ইমামের) কক্ষটি ঝাড়ু দেওয়ার জন্য পাঠান। পরে ওই কক্ষে গিয়ে শিশুটিকে ধর্ষণ করেন ইমাম সাজিদুর রহমান। শিশুটি বাড়ি ফিরে গিয়ে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। শিশুর অভিভাবকরা বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ওই গ্রাম থেকে অভিযুক্ত ইমাম সাজিদুর রহমানকে আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, খবর পেয়ে ওই গ্রাম থেকে অভিযুক্ত ইমামকে আটক করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে। আটক ইমামকে আদালতে সোপর্দ করা হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমাম আটক

সময়: ১১:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমাম আটকসুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের ইমাম ও কওমি মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইমাম সাজিদুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।   সোমবার (১১ আগস্ট) সকালে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামে মসজিদের দ্বিতীয় তলায় এ জঘন্য ঘটনা ঘটে। আটক সাজিদুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদরাসার শিক্ষক।   পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় ওই মেয়ে শিশু শিক্ষার্থী আরবি শিক্ষা নিতে গ্রামের মসজিদে গিয়েছিল। একপর্যায়ে ইমাম সাজিদুর রহমান ওই শিশুকে মসজিদের দ্বিতীয় তলায় তার (ইমামের) কক্ষটি ঝাড়ু দেওয়ার জন্য পাঠান। পরে ওই কক্ষে গিয়ে শিশুটিকে ধর্ষণ করেন ইমাম সাজিদুর রহমান। শিশুটি বাড়ি ফিরে গিয়ে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। শিশুর অভিভাবকরা বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ওই গ্রাম থেকে অভিযুক্ত ইমাম সাজিদুর রহমানকে আটক করে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, খবর পেয়ে ওই গ্রাম থেকে অভিযুক্ত ইমামকে আটক করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে। আটক ইমামকে আদালতে সোপর্দ করা হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.