৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে: কাদের

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:১৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ১৫৩
মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে: কাদের

ফাইল ফটো

আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে অভূতপূর্ব উন্নয়নের কারণে মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্যে তিনি এ দাবি করেন। সভায় সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃণমূল নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেছেন, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিছিল-মিটিংয়ে কিছু লোক দেখলেই অনেকে ভয় পায়। আমাদের লোক অনেক বেশি। সাধারণ মানুষ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ভয় নেই, শেখ হাসিনা আছে। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব।

 

তিনি বলেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না। শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। আপনারা প্রস্তুত হোন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক সঙ্কটের মধ্যেও একজন শেখ হাসিনা সবকিছু শক্ত হাতে মোকাবিলা করে যাচ্ছেন। এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। কিছু দুঃখ আছে। দ্রব্যমূল্য বাড়ছে। আমরা কষ্ট পাচ্ছি। বড় বড় দেশগুলোর জন্য দ্রব্যমূল্য বাড়ছে। তবু, সব সামলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সঙ্কট ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা মাথা নত করতে জানেন না।

 

তিনি বলেন, আবার ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে। আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। প্রস্তুত হোন, শপথ নিন। শেখ হাসিনা দেখিয়েছেন, আমরাই পারি। উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। নিজ দেশের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা দেখিয়েছেন, ইয়েস, আমরাই পারি।

সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত আছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে: কাদের

সময়: ০৯:১৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে: কাদের

ফাইল ফটো

আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে অভূতপূর্ব উন্নয়নের কারণে মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্যে তিনি এ দাবি করেন। সভায় সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূল নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেছেন, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিছিল-মিটিংয়ে কিছু লোক দেখলেই অনেকে ভয় পায়। আমাদের লোক অনেক বেশি। সাধারণ মানুষ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ভয় নেই, শেখ হাসিনা আছে। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব।
  তিনি বলেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না। শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। আপনারা প্রস্তুত হোন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক সঙ্কটের মধ্যেও একজন শেখ হাসিনা সবকিছু শক্ত হাতে মোকাবিলা করে যাচ্ছেন। এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। কিছু দুঃখ আছে। দ্রব্যমূল্য বাড়ছে। আমরা কষ্ট পাচ্ছি। বড় বড় দেশগুলোর জন্য দ্রব্যমূল্য বাড়ছে। তবু, সব সামলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সঙ্কট ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা মাথা নত করতে জানেন না।
  তিনি বলেন, আবার ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে। আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। প্রস্তুত হোন, শপথ নিন। শেখ হাসিনা দেখিয়েছেন, আমরাই পারি। উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। নিজ দেশের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা দেখিয়েছেন, ইয়েস, আমরাই পারি। সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত আছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.