৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের অসুস্থতায় মিস হয়েছিল প্রথম পরীক্ষা, এবার এইচএসসিতে অংশ নিচ্ছেন আনিসা আরিফা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১৮৫

 

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মায়ের হঠাৎ অসুস্থতায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী আনিসা আরিফা। তার সেই মূহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে ভাইরাল হয়। অনেক চেষ্টার পরও তিনি বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। তবে সব ধকল পেরিয়ে এবার প্রস্তুতি নিয়ে রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আনিসা জানান, তিনি এখন বাংলা দ্বিতীয় পত্রের জন্য পুরোপুরি প্রস্তুত এবং যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবেন। তার মা মুসলিমা আহমেদ সুবর্ণা এবং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।

আনিসার মা জানান, হঠাৎ অসুস্থ হয়ে গেলেও এখন আগের তুলনায় ভালো আছেন। বৃহস্পতিবার (২৬ জুন) মিরপুর-১৩ নম্বরে অবস্থিত সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল তাকে। সেদিন রাতেই চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তিনি।

ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জানান, ঘটনাটি জানার পরপরই শিক্ষক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠানো হয় খোঁজখবর নিতে। ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গেও কলেজ কর্তৃপক্ষের যোগাযোগ হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকেও ঘটনাটি মানবিকভাবে দেখার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ২৬ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ১২ লাখ ৫১ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন এবং ৪৩ জন বহিষ্কার হয়েছে। পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১-২১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মায়ের অসুস্থতায় মিস হয়েছিল প্রথম পরীক্ষা, এবার এইচএসসিতে অংশ নিচ্ছেন আনিসা আরিফা

সময়: ০৯:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মায়ের হঠাৎ অসুস্থতায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী আনিসা আরিফা। তার সেই মূহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে ভাইরাল হয়। অনেক চেষ্টার পরও তিনি বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। তবে সব ধকল পেরিয়ে এবার প্রস্তুতি নিয়ে রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আনিসা জানান, তিনি এখন বাংলা দ্বিতীয় পত্রের জন্য পুরোপুরি প্রস্তুত এবং যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবেন। তার মা মুসলিমা আহমেদ সুবর্ণা এবং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন। আনিসার মা জানান, হঠাৎ অসুস্থ হয়ে গেলেও এখন আগের তুলনায় ভালো আছেন। বৃহস্পতিবার (২৬ জুন) মিরপুর-১৩ নম্বরে অবস্থিত সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল তাকে। সেদিন রাতেই চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তিনি। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জানান, ঘটনাটি জানার পরপরই শিক্ষক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠানো হয় খোঁজখবর নিতে। ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গেও কলেজ কর্তৃপক্ষের যোগাযোগ হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকেও ঘটনাটি মানবিকভাবে দেখার কথা বলা হয়েছে। উল্লেখ্য, ২৬ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ১২ লাখ ৫১ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন এবং ৪৩ জন বহিষ্কার হয়েছে। পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১-২১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.