৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের ব্যাপারে কম্প্রোমাইজ করব না: ফজলুর রহমান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৫৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনও কম্প্রোমাইজ করবো না।

 

আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে আমার এ দেশে পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমাকে হত্যা করতে স্লোগান দেওয়া হচ্ছে। এরা সবাই জামায়াতের লোক।

 

তিনি আরও বলেন, মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। হে বাংলাদেশের মানুষ, যে দেশের জন্য আমি ৫৪ বছর আগে যুদ্ধ করেছি, সেই দেশে কি অপমৃত্যু কাম্য?

 

তিনি বলেন, দুইজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে।

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার ‘ফজু পাগলা’ নাম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

তিনি বলেন, আমার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। শোকজের উত্তর আমি আমার দলকে দেব। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।

 

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, দুজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলেছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে। জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবেই আমার আছে।

 

 


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুক্তিযুদ্ধের ব্যাপারে কম্প্রোমাইজ করব না: ফজলুর রহমান

সময়: ০৮:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনও কম্প্রোমাইজ করবো না।   আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।   তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে আমার এ দেশে পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমাকে হত্যা করতে স্লোগান দেওয়া হচ্ছে। এরা সবাই জামায়াতের লোক।   তিনি আরও বলেন, মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। হে বাংলাদেশের মানুষ, যে দেশের জন্য আমি ৫৪ বছর আগে যুদ্ধ করেছি, সেই দেশে কি অপমৃত্যু কাম্য?   তিনি বলেন, দুইজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে।   বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার ‘ফজু পাগলা’ নাম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।   তিনি বলেন, আমার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। শোকজের উত্তর আমি আমার দলকে দেব। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।   বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, দুজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলেছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে। জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবেই আমার আছে।    

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.