৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • / ৪৪
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ 

ওসমান গনি, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ-৩ আসনের চরকেওয়ার ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে।তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।ওই ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।ওই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনী ক্যাম্পের সমন্বয়ক মিলন ফকির অভিযোগ করেন,মঙ্গলবার রাতে তারা নির্বাচনী ক্যাম্পে কার্যক্রম শেষ করে রাতে বাড়ি ফিরে যান।পরে গভীর রাতে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার গাজী লোকজন নিয়ে এসে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে ও সাউন্ডবক্স নিয়ে যান।

 

অভিযোগ অস্বীকার করে মোতাহার গাজী বলেন,‘আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।নৌকা শেখ হাসিনার। আমি নৌকার লোক হয়ে কী কারণে নৌকার ক্যাম্প ভাঙচুর করব। নৌকার প্রার্থী আমার পছন্দ না। আমি তাকে ভোট দিব না।স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিব।কিন্তু আমি আমি ক্যাম্প ভাঙচুরের সঙ্গে জড়িত না।

 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ 

সময়: ০২:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ ওসমান গনি, স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ-৩ আসনের চরকেওয়ার ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে।তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।ওই ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।ওই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনী ক্যাম্পের সমন্বয়ক মিলন ফকির অভিযোগ করেন,মঙ্গলবার রাতে তারা নির্বাচনী ক্যাম্পে কার্যক্রম শেষ করে রাতে বাড়ি ফিরে যান।পরে গভীর রাতে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার গাজী লোকজন নিয়ে এসে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে ও সাউন্ডবক্স নিয়ে যান।   অভিযোগ অস্বীকার করে মোতাহার গাজী বলেন,‘আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।নৌকা শেখ হাসিনার। আমি নৌকার লোক হয়ে কী কারণে নৌকার ক্যাম্প ভাঙচুর করব। নৌকার প্রার্থী আমার পছন্দ না। আমি তাকে ভোট দিব না।স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিব।কিন্তু আমি আমি ক্যাম্প ভাঙচুরের সঙ্গে জড়িত না।   এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.