মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত।
- সময়: ০৩:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ৩৬

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে পুলিশ লাইনস্ শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে সম্মানি জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভা চলাকালীন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী পুলিশ অফিসার ও ফোর্সদের নগদ অর্থ পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান এবং শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগনের সেবায় নিয়োজিত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
এরপর বেলা ১.৩০ ঘটিকা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় নভেম্বর/২০২৪ মাসে রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.


















