নোটিশ :
রংপুর ৪ -আসনে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৯:৩৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ৫৮

কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেররংপুর ৪( কাউনিয়া ও পীরগাছা) আসনে জাতীয় পার্টিরমনোনীত লাঙ্গল প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১টার সময় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং অফিসার মহিদুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় তিনি বলেন, রংপুরের মাটি লাঙ্গলের ঘাঁটি, এবার যদি ভোটের সুযোগ পায় তাহলে তিনি এবারের জন্য কাউনিয়া পীরগাছা ও সাধারণ মানুষের কল্যাণের জন্য লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহিন সরকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল,সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















