রাজারহাটে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন
- সময়: ১০:৩৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ৪৪

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২৩-২৪ এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজারহাট খাদ্য গুদাম চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ শরীফ আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মিসবাহুল হোসাইন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়,চলতি আমন মৌসুমে রাজারহাটে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩০ টাকা কেজি দরে ৪২৬ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৫৬৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















