রাজারহাটে ওসি নাজমুল আলম লিংকনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন
- সময়: ০৯:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১০০
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম লিংকন–এর অনাকাঙ্ক্ষিত প্রত্যাহার আদেশ বাতিল ও তাঁকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর উপজেলার পুরাতন সোনালী ব্যাংক চত্ত্বরে এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অতি অল্প সময়ের ব্যবধানে ওসি নাজমুল আলম রাজারহাট উপজেলার শান্তিপ্রিয় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জ্ঞান, প্রজ্ঞা, সততা ও দক্ষতার পাশাপাশি উন্নত মানসিকতার অধিকারী হিসেবে তিনি একজন মানবিক কর্মকর্তা।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে রাজারহাটে আইন–শৃঙ্খলা পরিস্থিতিরও দৃশ্যমান উন্নতি হয়েছে।
রাজারহাটবাসীর অভিমত, অনেকদিন পর তাঁরা একজন মানবিক ওসি পেয়েছিলেন। তাই হঠাৎ করে তাঁর প্রত্যাহার আদেশ স্থানীয়দের জন্য হতাশাজনক। তাঁরা এ আদেশ বাতিল করে পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধনে এলাকাবাসী আশা প্রকাশ করেন, সুযোগ পেলে আগামী কয়েক মাসের মধ্যেই ওসি নাজমুল আলম একটি “আলোকিত রাজারহাট” গড়ে তুলতে সক্ষম হতেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















