রাস্তার দু’পাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা: ফখরুল
- সময়: ১০:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৬২

ওসমান গনি স্টাফ রিপোর্টার
চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে সোমবার (৫ মে) কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল।
শনিবার (৩ মে) সন্ধ্যায় গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিমুলক যৌথসভা শেষে এসব কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানো সময় সুশৃঙ্খলভাবে অবস্থান করতে হবে।
এসময়, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ করেন মির্জা ফখরুল।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি তারেক রহমানের বাসায় ফেরেন। তার চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস।
আরও পড়ুন: মধ্যরাতে সরিয়ে দেয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে এবারের ফিরতি যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকছেন তার দুই পুত্রবধূ- তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















