৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারলো বাংলাদেশ!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ৬৩
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারলো বাংলাদেশ!

আকাশ দাশ সৈকত
একাধিক সুযোগ নষ্ট আর গোল মিসের মহড়ায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলো স্বাগতিক বাংলাদেশ ।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা ছিলো বাংলাদেশ ফুটবল অঙ্গনে । ম্যাচের শুরু থেকে দেখাও গেলো সেই চিত্র গ্যালারিভর্তি দর্শক আর জাতীয় স্টেডিয়ামের ফ্লাটলাইটের আলো যেন জবাব দিচ্ছিলো তার ইঙ্গিতটা। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতলেও রেংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সহজ ছিলো না বাংলাদেশের। এমন কঠিণ প্রতিপক্ষের বিপক্ষে হামজা আর ফাহমিদুর ইসলামের পর আজ বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটে গেলো আরেক প্রবাসী ফুটবলার সামিত সোমের।

অভিষেক ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আক্রমণের উৎসও হয়েছিলেন এই তরুণ মিডফিল্ডার । তবে তার দেওয়া ক্রস থেকে গোল আদায় করতে পারেনি রাকিব-ফাহমিদুররা। সিঙ্গাপুরের রক্ষণে একের পর এক আক্রমণে সামিল হওয়া বাংলাদেশ প্রতিবারই ব্যর্থ হয়েছে নিজেদের ভুলে আর সিঙ্গাপুর ডিফেন্ডারদের দারুণ ব্লকে। স্বাগতিকদের এমন আক্রমণের মাঝে প্রথমার্ধের শেষ সময়ে লিড নেয় সিঙ্গাপুর। ৪৩ মিনিটে বাম প্রান্ত থেকে তারা লম্বা থ্রো ইন করে। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা পোস্ট থেকে বেরিয়ে এসে বলের লাগাল পেলেও পুরোপুরি গ্রিপ করতে পারেননি। জর্ডান এমবইয়ের হেডে বল পান হারিস স্টুয়ার্ট। তার বাড়ানো বল বাংলাদেশের জালে ঠেলে দেন সং উই ইয়ান। সিঙ্গাপুরের দুই ফুটবলারের পা ঘুরলেও বাংলাদেশের গোলরক্ষক পোস্টে ফিরতে পারেননি। অনেকদূর থেকে দৌড়ে এসে হামজা বল ক্লিয়ার করার চেষ্টা করলেও ততক্ষণে এগিয়ে যাওয়ার আনন্দে ভাসছিলো সফরকারীরা।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া ক্যাবরেরার শিষ্যরা দ্বিতীয়ার্ধের শুরুতে ছিল নড়বড়ে। পিছিয়ে পড়ে ম্যাচের সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ ৫৮ মিনিটে পিছিয়ে পড়ে ২-০ গোলের ব্যবধানে ম্যাচের ৫৬ মিনিটে মাঝমাঠ থেকে শামি হাইসিনের জোরালো শট ঠেকিয়েই দিয়েছিলেন বাংলাদেশি গোলরক্ষক মিতুল মারমা। সেখান থেকে রিবাউন্ডে আসা বলটা মিতুলকে ফাঁকি দিয়ে দ্বিতীয় পোস্টে জালে পাঠান ইখসান ফান্দি।

দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ অবশেষে ব্যবধান কমায় রাকিবের গোলে। ম্যাচে একের পর সুযোগ নষ্ট করা রাকিব অবশেষে গোলের দেখা পায় ৬৭তম মিনিটে। হামজা চৌধুরীর বাড়ানো বলে শট নেন রাকিব । তবে তার দূর্বল গতির শট সিঙ্গাপুর গোলরক্ষকের হাত ফসকে জালে জড়িয়ে যায় । গোলের ব্যবধান কমানোর পর আরো আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ । তবে এরই মাঝে বেশ কয়েকবার সমতায় ফেরার সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেনি ফাহিম-রাকিবরা। প্রতিবারই তাদের সামনে বাঁধ হয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুর গোলরক্ষক । আর তাতেই এএফসি এশিয়ানকাপ বাছাইপর্বে প্রথম হারের মুখ দেখলো বাংলাদেশ ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারলো বাংলাদেশ!

সময়: ১২:০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারলো বাংলাদেশ!আকাশ দাশ সৈকত একাধিক সুযোগ নষ্ট আর গোল মিসের মহড়ায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলো স্বাগতিক বাংলাদেশ । এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা ছিলো বাংলাদেশ ফুটবল অঙ্গনে । ম্যাচের শুরু থেকে দেখাও গেলো সেই চিত্র গ্যালারিভর্তি দর্শক আর জাতীয় স্টেডিয়ামের ফ্লাটলাইটের আলো যেন জবাব দিচ্ছিলো তার ইঙ্গিতটা। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতলেও রেংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সহজ ছিলো না বাংলাদেশের। এমন কঠিণ প্রতিপক্ষের বিপক্ষে হামজা আর ফাহমিদুর ইসলামের পর আজ বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটে গেলো আরেক প্রবাসী ফুটবলার সামিত সোমের। অভিষেক ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আক্রমণের উৎসও হয়েছিলেন এই তরুণ মিডফিল্ডার । তবে তার দেওয়া ক্রস থেকে গোল আদায় করতে পারেনি রাকিব-ফাহমিদুররা। সিঙ্গাপুরের রক্ষণে একের পর এক আক্রমণে সামিল হওয়া বাংলাদেশ প্রতিবারই ব্যর্থ হয়েছে নিজেদের ভুলে আর সিঙ্গাপুর ডিফেন্ডারদের দারুণ ব্লকে। স্বাগতিকদের এমন আক্রমণের মাঝে প্রথমার্ধের শেষ সময়ে লিড নেয় সিঙ্গাপুর। ৪৩ মিনিটে বাম প্রান্ত থেকে তারা লম্বা থ্রো ইন করে। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা পোস্ট থেকে বেরিয়ে এসে বলের লাগাল পেলেও পুরোপুরি গ্রিপ করতে পারেননি। জর্ডান এমবইয়ের হেডে বল পান হারিস স্টুয়ার্ট। তার বাড়ানো বল বাংলাদেশের জালে ঠেলে দেন সং উই ইয়ান। সিঙ্গাপুরের দুই ফুটবলারের পা ঘুরলেও বাংলাদেশের গোলরক্ষক পোস্টে ফিরতে পারেননি। অনেকদূর থেকে দৌড়ে এসে হামজা বল ক্লিয়ার করার চেষ্টা করলেও ততক্ষণে এগিয়ে যাওয়ার আনন্দে ভাসছিলো সফরকারীরা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া ক্যাবরেরার শিষ্যরা দ্বিতীয়ার্ধের শুরুতে ছিল নড়বড়ে। পিছিয়ে পড়ে ম্যাচের সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ ৫৮ মিনিটে পিছিয়ে পড়ে ২-০ গোলের ব্যবধানে ম্যাচের ৫৬ মিনিটে মাঝমাঠ থেকে শামি হাইসিনের জোরালো শট ঠেকিয়েই দিয়েছিলেন বাংলাদেশি গোলরক্ষক মিতুল মারমা। সেখান থেকে রিবাউন্ডে আসা বলটা মিতুলকে ফাঁকি দিয়ে দ্বিতীয় পোস্টে জালে পাঠান ইখসান ফান্দি। দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ অবশেষে ব্যবধান কমায় রাকিবের গোলে। ম্যাচে একের পর সুযোগ নষ্ট করা রাকিব অবশেষে গোলের দেখা পায় ৬৭তম মিনিটে। হামজা চৌধুরীর বাড়ানো বলে শট নেন রাকিব । তবে তার দূর্বল গতির শট সিঙ্গাপুর গোলরক্ষকের হাত ফসকে জালে জড়িয়ে যায় । গোলের ব্যবধান কমানোর পর আরো আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ । তবে এরই মাঝে বেশ কয়েকবার সমতায় ফেরার সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেনি ফাহিম-রাকিবরা। প্রতিবারই তাদের সামনে বাঁধ হয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুর গোলরক্ষক । আর তাতেই এএফসি এশিয়ানকাপ বাছাইপর্বে প্রথম হারের মুখ দেখলো বাংলাদেশ ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.