লালমনিরহাটের স্পার বাধে ধস; আতঙ্কিত এলাকাবাসী।
- সময়: ০২:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ৫৭

মোঃ রয়িসুল সরকার রোমন
স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা তিস্তা নদীর স্পার বাধে ধস দেখা দিয়েছে। তাৎক্ষণিক পাউবো থেকে জিও ব্যাগ ফেলে ধস আটকানোর চেস্টা করা হচ্ছে। তবুও আতঙ্কে রয়েছে ভাটি এলাকার হাজারো পরিবার।
সরেজমিনে দেখা যায়, ৬ জুলাই শনিবার বিকেল থেকে তিস্তার পানি বাড়ার সাথে সাথে নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে মহিষখোচা গোবর্ধন ২ নং স্পার বাধের সংযোগ স্থলে ধস দেখা দিয়েছে। ধীরে ধীরে ধস প্রকট আকার ধারণ করলে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা শুরু হয়। এতে সাময়িক ভাবে ধস আটকালেও পানি বাড়তে থাকায় শঙ্কা রয়েছে রাতের মধ্যে বড় ধরনের ধসের।
এতে ভাটিতে থাকা চার থেকে পাঁচ হাজার পরিবার ঝুকির মুখে পড়েছে।
এদিকে তিস্তাসহ জেলার নদ নদীর পানি বাড়তে শুরু করায় শঙ্কায় রয়েছে লাখো মানুষ। ধীরে ধীরে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে থাকায় নির্ঘুম রাত কাটবে এসব মানুষের।
সার্বিক বিষয়ে পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, আগামী ২৪ ঘন্টা এই অঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে। ফলে নিচু এলাকা প্লাবিত হবে। ধস এলাকায় জরুরি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আমরা সার্বক্ষণিক খোজখবর রাখছি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















