৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ৭৪

মোঃ রয়িসুল সরকার রোমন, স্টাফ রিপোর্টার:

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে অনিয়ম ও পেশিশক্তির জোরে ভুয়া ভোট প্রদানের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন রংপুরীর।

রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়ে আসছিলো। পেশিশক্তির জোর দেখিয়ে ও অর্থের লেনদেন করে নৌকা মার্কায় ভুয়া ভোট প্রদানের চিত্র ও দেখেছি। আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজে তার বিড়ি ফ্যাক্টরি থেকে মহিলা কর্মীদের এনে ভুয়া ভোট দিয়েছেন। প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ওই চেয়ারম্যান ব্যালট বক্স হাতে নিয়ে মহিলা কর্মীদের দিয়ে ভুয়া ভোট দিয়েছেন। এছাড়াও সেখানে নারী ভোটারদের ভোট কাস্টিং যা হয়েছে তা অবাস্তব। সেখানে আমার এজেন্টকেও বের করে দেওয়া হয়েছে।

দলকে জানিয়ে বর্জন করেছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নিজস্ব রাজনৈতিক ব্যাক্তিত্ব আছে। যেভাবে অনিয়ম হচ্ছে তা মেনে নেওয়া যায়না। দলের আনুগত্য মেনেই আমি রাজনীতি ও নির্বাচন করছি তবে এভাবে বলির পাঠা বানালে স্বাভাবিক ভাবেই ভোট বর্জন করা উচিত।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

লালমনিরহাটে লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন

সময়: ০৮:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
মোঃ রয়িসুল সরকার রোমন, স্টাফ রিপোর্টার: লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে অনিয়ম ও পেশিশক্তির জোরে ভুয়া ভোট প্রদানের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন রংপুরীর। রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়ে আসছিলো। পেশিশক্তির জোর দেখিয়ে ও অর্থের লেনদেন করে নৌকা মার্কায় ভুয়া ভোট প্রদানের চিত্র ও দেখেছি। আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজে তার বিড়ি ফ্যাক্টরি থেকে মহিলা কর্মীদের এনে ভুয়া ভোট দিয়েছেন। প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ওই চেয়ারম্যান ব্যালট বক্স হাতে নিয়ে মহিলা কর্মীদের দিয়ে ভুয়া ভোট দিয়েছেন। এছাড়াও সেখানে নারী ভোটারদের ভোট কাস্টিং যা হয়েছে তা অবাস্তব। সেখানে আমার এজেন্টকেও বের করে দেওয়া হয়েছে। দলকে জানিয়ে বর্জন করেছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নিজস্ব রাজনৈতিক ব্যাক্তিত্ব আছে। যেভাবে অনিয়ম হচ্ছে তা মেনে নেওয়া যায়না। দলের আনুগত্য মেনেই আমি রাজনীতি ও নির্বাচন করছি তবে এভাবে বলির পাঠা বানালে স্বাভাবিক ভাবেই ভোট বর্জন করা উচিত।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.